ঢাকাSunday , 16 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে নতুন কমিশনার, ৬ জেলার এসপি বদলি

Link Copied!

গাজীপুর মহানগর পুলিশে (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া ৬ জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব আবু সাঈদ।
শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে জিএমপি কমিশনার করা হয়েছে, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার, দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ফরিদপুর জেলায়, ডিএমপির মো. মিজানুর রহমানকে দিনাজপুর জেলায়।
এছাড়া হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনার পুলিশ সুপার, ডিএমপির গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।