ঢাকাSunday , 16 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রায়েরবাজার কবরস্থানে স্থাপিত মর্গে জুলাই শহীদদের ফরেনসিক করা হবে: আসিফ মাহমুদ

Link Copied!

রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থান এর শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
আগামী ৭ ডিসেম্বর থেকে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গণকবরের ফরেনসিকের মাধ্যমে পরিচয় শনাক্তকরণ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১৬ নভেম্বর) রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর শহীদদের গণকবর জিয়ারত শেষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞরা বাংলাদেশে আসবেন এবং গণকবরের শহীদদের ফরেনসিকের মাধ্যমে শনাক্তকরণ শুরু হবে আগামী ৭ ডিসেম্বর থেকে।
তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্টদের মাধ্যমে রায়েরবাজারে অস্থায়ী মর্গ ও ক্যাম্প স্থাপন করে কার্যক্রম পরিচালনা করা হবে। এই কার্যক্রমের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে সিআইডি।