ঢাকাSaturday , 15 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতসহ ১২ দলের সঙ্গে ইসির বৈঠক সোমবার

Link Copied!

রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের তৃতীয় দিন আগামী সোমবার (১৭ নভেম্বর) জামায়াতে ইসলামীসহ ১২টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।
সোমবার যেসব দলের সঙ্গে বসবে ইসি, (সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা)
১। বাংলাদেশ লেবার পার্টি (৫৬)
২। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (৪১)
৩। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (০৯)
৪। বিকল্পধারা বাংলাদেশ (১১)
৫। বাংলাদেশ কল্যাণ পার্টি (৩১)
৬। বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল (৪০)
(বিকেল ২টা থেকে ৪টা)
১। বাংলাদেশ জামায়াতে ইসলামী (১৪)
২। আমার বাংলাদেশ পার্টি- এবি পাটি (৫০)
৩। বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটি (৫৪)
৪। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (৩৫)
৫। খেলাফত মজলিস (৩৮)
৬। জাতীয় গণতান্ত্রিক পাটি-জাগপা (৩৬)
এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটের লক্ষ্যে অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করছে।
বৃহস্পতিবার সংলাপের প্রথম দিনে ১২টি দলের সঙ্গে দুই পর্বে মতবিনিময় করেছে, আগামীকাল রোববার আরও ১২ দলের সঙ্গে বৈঠক রয়েছে ইসির।
বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট একদিনে একসঙ্গে আয়োজনের ঘোষণা দিয়েছেন।
নির্বাচন কমিশনে অর্ধশতাধিক দল নিবন্ধিত রয়েছে। ধাপে ধাপে কাদেরকে সংলাপে ডাকা হচ্ছে তাদের নাম আর সময়সূচি জানিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন।