ঢাকাSaturday , 15 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি

Link Copied!

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়। আজ শনিবার (১৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য জানায়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন—ডিএমপির উত্তর বিভাগের মো. আখিউল ইসলামকে ওয়ারী বিভাগে, ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের (ইন্টারনাল ওভারসাইট অ্যান্ড অ্যাডমিন) মো. মোস্তাফিজুর রহমানকে সিটিটিসিতে ও ট্রাফিক-মতিঝিল বিভাগের পরিত্রান তালুকদারকে ট্রাফিক-মিরপুর বিভাগে।
এছাড়া সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের মো. বকুল হোসেনকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে, ট্রাফিক-মিরপুর বিভাগের ইমরানুল ইসলামকে ট্রাফিক-মতিঝিল বিভাগে এবং ট্রাফিক-অ্যাডমিনের শারমিন আকতার চুমকিকে পিওএম-পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।