গত ১০ নভেম্বর রাজধানীর মিরপুর মডেল থানা পুলিশ একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, রাজধানীর মিরপুর মডেল থানাধীন মধ্য পাইকপাড়া আনসার ক্যাম্প রোড সংলগ্ন সরকারি স্টাফ কোয়ার্টারের পকেট গেটের সামনে পাকা রাস্তার উপর স্থানীয় লোকজন একজন ব্যক্তিকে অস্ত্রগুলিসহ আটক করে মারপিট করছে। খবর পেয়ে মিরপুর মডেল থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রাত আনুমানিক সাড়ে ৯ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে অস্ত্রধারী মোঃ রুবায়েত ইসলাম মাহিকে তারে হেফাজতে নেয় এবং তার দখল থেকে ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। ধৃত আসামীকে উদ্ধারকৃত পিস্তলের বিষয়ে জিজ্ঞাসাবা করলে সে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবৈধভাবে উক্ত অস্ত্র ও গুলি নিজ হেফাজতে রেখেছিল বলে জানায় এবং উক্ত পিস্তলের বৈধ কোন কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। উক্ত আসামীর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১৯, তারিখ: ১১/১১/২০২৫ ইং।

