যারা নিজেরে ফায়দা হাসিল করার কাজে অন্যের চরিত্র হরণ করেন তাদের কর্মকান্ডে সম্পর্কে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে। গত ১৭ বছর ভিন্নমতের মানুষের উপর আওয়ামী সরকার ব্যাপক জুলুম নির্যাতন চালিয়েছে। আগামী জাতীয় সংস নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ভিন্নমতের মানুষের উপর কোন ধরনের অন্যায় কিংবা জুলুম নির্যাতন বন্ধে সতর্ক থাকবে বিএনপি। তিনি সাংবাদিকরে উদ্দেশ্যে বলেন, কারো পক্ষে যাওয়ার দরকার নেই। আপনারা নিরপেক্ষ থাকুন। সত্য কথা লিখুন। বর্তমানে একটি ইসলামী দল বাসায় বাসায় গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। এক সেকেন্ডের জন্য যিনি জান্নাতের টিকিটের উপর কেউ বিশ্বাস স্থাপন করবেন তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। স্বৈরাচার এরশাদের প্রসঙ্গ টেনে আমিনুল হক আরও বলেন, সেই সময়ও নানারকম অত্যাচার নির্যাতন চালানো হয়েছিল বিএনপি নেতাকর্মীদের উপর। বিএনপির উপর গত ১৭ বছর স্বৈরাচার আওয়ামী সরকার জুলুম নির্যাতন গুম খুন করে দাবিয়ে রাখার চেষ্টা করেছে। তখন সাংবাদিকরা সত্য কথা বলতে পারিনি। অনেকে সরকারের অন্যায় কাজেও সহযোগিতা করেছে। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান। তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। বিবেককে আরও প্রসারিত করতে হবে। সত্য উদঘাটনে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সাংবাদিকদের। যে কোন ধরনের সহযোগিতার জন্য তিনি সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, পরিপূর্ণ গণতন্ত্র হচ্ছে ভিন্নমত। ভিন্নমত প্রকাশের ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করেন আমিনুল হক। রোববার (৯ নভেম্বর) রাজধানীর মিরপুর প্রেসক্লাবের সম্মেলনে প্রধান উপদেষ্টা মোঃ মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১৬ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক উপরোক্ত মন্তব্য করেন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৫ আসনের ধানের শীষের প্রার্থী ও যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা-১৪ আসনের ধানের শীষের প্রার্থী মানবাধিকার সংগঠন মায়ের ডাক-এর সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আমিনুল হককে উত্তরীয় পরিয়ে বরণ করে নিয়ে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিশেষ অতিথি ঢাকা-১৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মানবাধিকার সংগঠন মায়ের ডাক-এর সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলিকে উত্তরীয় পরিয়ে দেন সাংবাদিক নেতৃবৃন্দ। পাশাপাশি তাকেও সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং বিশেষ অতিথি ঢাকা-১৫ আসনের ধানের শীষের প্রার্থী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান মিল্টনকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা, দৈনিক পাঞ্জেরীর নির্বাহী সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী সদস্য তালুকদার রুমীকে উত্তরীয় পরিয়ে দেন ঢাকা-১৫ আসনের ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন এবং অনুষ্ঠান শেষে তালুকদার রুমীকে সম্মাননা স্মারক প্রদান করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোঃ হানিফ মিয়া, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির রওশন, শাহ আলী থানা বিএনপির আহ্বায়ক এসএম কায়সার পাপ্পু, সরকারি বাঙলা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোঃ শামীম পারভেজ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা, দৈনিক পাঞ্জেরীর নির্বাহী সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী সদস্য তালুকদার রুমী, দৈনিক খবরের আলোর সম্পাদক আমিরুজ্জামান আমির, দৈনিক খবর বাংলাদেশ’র সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্লা, দৈনিক প্রাণের বাংলাদেশ’র সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব আকরাম আহমেদ, সাংবাদিক এস এম জহিরুল ইসলাম, আমির হোসেন, মোঃ মুসা প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ, কানাডা বিএনপির সাধারণ সম্পাদক রিমন ইসলাম, বিএনপি নেতা জাহিদ পারভেজ চৌধুরী, সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোখলেসুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আসাদুজ্জামান। অনুষ্ঠান শেষে মিরপুর প্রেসক্লাবের প্রধান উপষ্টো মিজানুর রহমান মোল্লাকে উত্তরীয় পরিয়ে দেন প্রধান অতিথি আমিনুল হক। পাশাপাশি তিনি সম্মাননা স্মারকও তুলে দেন মিজানুর রহমান মোল্লার হাতে। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মিরপুর প্রেসক্লাবের সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

