ঢাকাSunday , 9 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরামের উদ্যোগে (৯ নভেম্বর) বিকেল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী শফিকুল ইসলাম। আলোচনা সভা পরিচালনা করেন প্রকৌশলী মন্নুর আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন “আমরা বিএনপি পরিবার” এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী সৈয়ব বাশরী হাবলু, প্রকৌশলী শামীম রাব্বি সঞ্চয়, প্রকৌশলী এ কে এম জহিরুল ইসলাম, প্রকৌশলী মোঃ তুষার, প্রকৌশলী মোঃ আব্দুস সালাম, প্রকৌশলী মোঃ নিয়াজ উদ্দিন ভূঁইয়া, প্রকৌশলী মোঃ আলিমুল বাহার রিপন, সাবেক ছাত্রনেতা প্রকৌশলী মোঃ মজিবুর রহমান (কাজল), প্রকৌশলী আমানুল ইসলাম আমান, প্রকৌশলী ফজলার রহমান, প্রকৌশলী আবু সায়িদ, প্রকৌশলী আমিনুল ইসলাম রিমন, প্রকৌশলী আইনুল হক জেমস, প্রকৌশলী লিয়াকত, প্রকৌশলী বাসেত, প্রকৌশলী আলামগীর, প্রকৌশলী রাব্বানি, প্রকৌশলী আতিক, প্রকৌশলী জামিল, প্রকৌশলী নাযমুল, প্রকৌশলী এনামুল, প্রকৌশলী রাজিব সহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তারা ৭ ই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জিয়াউর রহমানের জাতীয়তাবাদী চেতনার ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানান।