ঢাকাSunday , 9 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাড্ডায় শহীদ ও আহত পরিবারকে সহায়তা দিলেন ড. এম এ কাইয়ুম

Link Copied!

‎রাজধানীর বাড্ডায় অবস্থিত বিএনপি’র কার্যালয়ে শনিবার ৯ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
‎বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ সহায়তা তুলে দেন ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম।
‎এ সময় ১৮ জন শহীদ ও আহত পরিবারের সদস্যের হাতে আর্থিক উপহার তুলে দেওয়া হয়।  ড. কাইয়ুম বলেন, বিএনপি জনগণের রাজনীতি করে, জনগণের কল্যাণে অতীতেও কাজ করেছে, ভবিষ্যতেও সে ধারা অব্যাহত থাকবে।
‎তিনি আরও জানান, শহীদ ও আহত পরিবারের পাশে ভবিষ্যতেও দল ও নেতৃবৃন্দ নিয়মিতভাবে সহায়তা অব্যাহত রাখবেন।
‎ড. এম এ কাইয়ুম শহীদ পরিবারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জুলাই যোদ্ধারা বাংলাদেশের গর্ব। তাদের ত্যাগ ও অবদান জাতি চিরকাল কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
‎অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, এ ধরনের সহায়তা কর্মসূচি শুধু মানবিক দায়িত্বই নয়, বরং দেশের ইতিহাস  চেতনা ধরে রাখার প্রয়াস।