ঢাকাSunday , 9 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই উপদেষ্টার পদত্যাগ দাবি শিক্ষকদের

Link Copied!

রাজধানীর শাহবাগে শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিপেটায় শতাধিক শিক্ষক আহত হয়েছেন। এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা।
রোববার (৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষক নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এ তথ্য জানিয়েছেন।
এদিকে, শাহবাগ থানায় আটক রাখা হয়েছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম নেতা মুহ. মাহবুবর রহমান, মো. আব্দুল কাদের, মো. নুরুল ইসলাম (লিটন), মো. শরিফুল ইসলাম ও মো. সোহেলকে।
থানা থেকে মাহবুবর রহমান জাগো নিউজকে জানান, কোনো কারণ ছাড়াই প্রায় ১৯ ঘণ্টা আমাদের থানায় আটক রাখা হয়েছে। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
অন্যদিকে, দশম গ্রেডসহ ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকরা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।