ঢাকাSaturday , 8 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৯ নভেম্বর মিরপুর প্রেসক্লাবের কাউন্সিল

Link Copied!

রোববার (৯ নভেম্বর) রাজধানীর মিরপুর প্রেসক্লাবের কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন আগামী জাতীয় সংসদ নির্বাচেন ঢাকা-১৫ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ও ঢাকা-১৪ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ও মায়ের ডাক’র সংগঠক সানজিদা ইসলাম তুলি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মিরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও দ্যা এক্সাম্পল পত্রিকার সম্পাদক মোহাম্মাদ মিজানুর রহমান মোল্লা এবং সঞ্চালনায় থাকবেন মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক পাঞ্জেরী’র নির্বাহী সম্পাদক তালুকদার রুমী। এছাড়া সার্বিক সহযোগিতায় থাকবেন মিরপুরের সকল সাংবাদিকবৃন্দ।