চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৮ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মোহাম্মদ রাশেদ।
সাজাপ্রাপ্তদের মধ্যে ৩ জনকে ১৫ দিন ও ২ জনকে ৭ দিন কারাদণ্ড এবং ৩ জনকে দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।
চাঁদপুর সদর নৌ-পুলিশের এসআই (উপ-পরিদর্শক) মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে চাঁদপুরের মেঘনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ জেলেকে আটক করা হয়। এসময় ৫শ’ মিটার কারেন্ট জাল ও জাটকা জব্দ করা হয়। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়। জব্দকৃত জাটকা গরিব-দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

