ঢাকাTuesday , 24 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢামেকে অভিনব ছিনতাই

Link Copied!

DMCনিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্বামীকে চিকিৎসা করাতে এসে অভিনব ছিনতাইয়ের শিকার হলেন এক নারী। তার নাম জেসমিন আক্তার (৩৫)। তার কাছে থাকা পাঁচ হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সর্বস্ব খুইয়ে জেসমিন চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন।
জানা গেছে, পুরান ঢাকার বংশালের বাসিন্দা জেসমিন তার অসুস্থ স্বামী আব্দুস সাত্তার (৪৩) কে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক অসুস্থতার ধরন দেখে তাকে হাসপাতালের ২ ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে পাঠায়। ওই ওয়ার্ডের চিক্ৎিসকরা রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করে ভর্তির পরামর্শ দেন। ওই সময় ওয়ার্ডের ভেতরে ভীড়ের মধ্যে জেসমিনের ভ্যানিটি ব্যাগের চেইন খুলে চিকিৎসার জন্য আনা ৫ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।
পরে হাসপাতালে ভর্তির টাকা দিতে গিয়ে জেসমিন টের পান তার টাকা ছিনতাই হয়ে গেছে। হাসপাতালের নিরাপদ ও নিশ্চিন্ত পরিবেশেও এমন ঘটনা ঘটায় বিস্ময়ে বিমুঢ় ও কান্নায় ভেঙ্গে পড়েন জেসমিন। চিৎকার করে বলতে থাকেন, ‘আমার স্বামীর কি হেবে। আমি তাকে চিকিৎসা করাবো কি করে।’
তিনি কাঁদতে কাঁদতে জানান, তার ব্যাগ থেকে টাকা ছিনতাই হয়েছে জেনেও মানবিক দিক বিবেচনায় হাসপতাল কর্তৃপক্ষ তার ভর্তি টিকেটের মূল ছাড় দেয়নি। সেই টাকা তাকে ভিক্ষা করে দিতে হয়েছে।