ঢাকাTuesday , 4 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

Link Copied!

‎মঙ্গলবার (৪ নভেম্বর) ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন-এর নিজ কার্যালয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ড. শাহজাহান মজুমদার এবং সভা সঞ্চালনা করেন মহাসচিব মো. শামছুল আলম।
‎সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈয়দ ওমর ফারুক, যুগ্ম মহাসচিব লায়ন ড. এ জেড এম মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ এফ এম রাসেল পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মিলন, অর্থ বিষয়ক সম্পাদক খন্দকার তারেকুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মোশাররফ হোসাইন রাজু, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি শেখ আজিম উদ্দিন আহমেদ প্রমুখ। ‎সভায় সাংবাদিক সাগর রুনি হত্যা দাবি সহ সকল সাংবাদিকদের অধিকার সংরক্ষণ, পেশাগত মানোন্নয়ন ও সংগঠনকে সারাদেশে আরও সম্প্রসারণের পরিকল্পনা গৃহীত হয়। ‎সভা শেষে সভাপতি ড. শাহজাহান মজুমদার উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।