ঢাকাTuesday , 24 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাড্ডায় তরুণীর গলা কাটা লাশ

Link Copied!

Dead bodyনিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডা এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর (২০) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বাড্ডা সাঁতারপুল এলাকা থেকে এই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
গত ১০ মার্চও ফকিরাপুল থেকে সুমী নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। সুমীর হত্যাকারীরা তার মরদেহ ছয় টুকরা করেছিল। পরে এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদক ব্যবসায় টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে সুমীকে হত্যা করা হয়।
মঙ্গলবারের ঘটনার বিষয়ে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) খান নুরুল ইসলাম জানান, দুপুর আড়াইটার দিকে সংবাদ পেয়ে সাঁতারপুল এলাকা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
নিহত তরুণীর শরীরে লাল রঙের সালোয়ার-কামিজ রয়েছে বলে জানিয়েছেন নুরুল ইসলাম।
ময়না তদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।