ঢাকাMonday , 3 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝটিকা মিছিল: কবিরহাট উপজেলা আওয়ামী লীগ নেতা দুলাল গ্রেফতার

Link Copied!

ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশনের অভিযানে নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু জাহের দুলালকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আবু জাহের দুলাল গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছেন।
তিনি বলেন, ৩১ অক্টোবর জাতীয় সংসদ ভবন এলাকা, ২৮ অক্টোবর মোহাম্মদপুর এলাকা, ২২ অক্টোবর মিরপুর-১ কমার্স কলেজের সামনে, ১২ সেপ্টেম্বর বাংলামোটর এলাকা, ৯ সেপ্টেম্বর শের-ই-বাংলা নগর এলাকা (শ্যামলী কলেজ গেইট এলাকা)।
উল্লিখিত মিছিলগুলোর ভিডিও তিনি তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেন। গ্রেফতার দুলালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।