ঢাকাSunday , 2 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীকে যে কোনো মূল্যে প্রতিহিতের দাবি

Link Copied!

পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীকে যে কোনো মূল্যে প্রতিহিত ও শান্তিচুক্তি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। রোববার (২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘অশান্ত পাহাড় সার্বভৌমত্বের হুমকি! জাতীয় নিরাপত্তায় করনীয়…’ শীর্ষক এক সেমিনারে এ দাবি জানানো হয়।
সেমিনারে বক্তারা পাহাড়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় তারা আরও বেশ কিছু দাবি জানান। দাবিগুলো হলো- ব্যারিস্টার দেবাশীষ রায়, ইয়েন ইয়েন, প্রসীত বিকাশ খীসা, নাথান বম, সন্তু লারমাসহ অন্যদের রাষ্ট্রবিরোধী কার্যক্রমের জন্য আইনের আওতায় আনা, পাহাড়ে সেনাবাহিনী ক্যাম্প এবং বিজিবির বিওপি বাড়ানো, সেনাবাহিনীর মনোবল বৃদ্ধিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়েরর যথাযথ পদক্ষেপ নেওয়া, বিশেষ করে সেনাবাহিনীর হিল ঝুঁকি ভাতা দ্বিগুন করা এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি-বান্দরবান-রাঙ্গামাটিতে আধুনিক মানের চিকিৎসাসেবা সম্বলিত সিএমএইচ স্থাপন করা। এছাড়াও, সেনাবাহিনীর পাশাপাশি বিমান বাহীনির হেলিকপ্টার টহল জোরদার করা, পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক একটি দূরদর্শী পরিকল্পনা করা এবং বাঙ্গালিদের পাহাড়ে সমঅধিকার নিশ্চিত করারও দাবি জানান তারা।
সেমিনারে নিরাপত্তা বিশ্লেষক জেনারেল রোকন উদ্দিন (অব.), সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক প্রকৌশলী খোয়াই চিং মং শাক, নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল আতিকুল হক, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব মো. আলমগীর কবির প্রমুখ বক্তব্য দেন।