ঢাকাSunday , 2 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেনেভা ক্যাম্পে সিটি করপোরেশন ও ডিএমপির যৌথ পরিদর্শন

Link Copied!

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে অবৈধ বাসিন্দা ও স্থাপনা উচ্ছেদসহ চেকপোস্ট কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে যৌথ পরিদর্শনে নেমেছে সিটি করপোরেশন ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেনেভা ক্যাম্পে এ পরিদর্শন শুরু হয়।
এসময় ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর উপ-সচিব সাদিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী, জেনেভা ক্যাম্পের প্রতিনিধি এবং স্থানীয় হাউজিং কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেনেভা ক্যাম্পের ভেতরের বিভিন্ন স্থাপনা ও রাস্তা দখল করে গড়ে তোলা দোকানপাট পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।