ঢাকাSaturday , 1 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুষলধারে বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, যান চলাচলে ধীরগতি

Link Copied!

মুষলধারে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে এসব সড়কে যানবাহন চলাচলে ধীরগতি দেখা দিয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ কাজ করছে বলে জানিয়েছে ডিএমপি গুলশান ট্রাফিক বিভাগ।
শনিবার (১ নভেম্বর) বৃষ্টি পরবর্তী সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ডিএমপি গুলশান ট্রাফিক বিভাগ থেকে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, মুষলধারে বৃষ্টির কারণে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক, বনানী কবরস্থানের সামনের সড়ক, পুলিশ প্লাজার সামনের সড়কেসহ অন্যান্য কিছু স্থানে পানি জমে গেছে। যার ফলে রাস্তায় যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। ট্রাফিক পুলিশ চেষ্টা করছে যাতে যান চলাচল যথাসম্ভব স্বাভাবিক রাখা যায়।