ঢাকাThursday , 30 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাপলা ও শাপলা কলি এক নয়, কারও চাপে যুক্ত করা হয়নি: ইসি সচিব

Link Copied!

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, শাপলা ও শাপলা কলি এক নয়, পার্থক্য আছে। শাপলা কলি প্রতীক কারও চাপে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। কমিশন মনে করেছে, তাই যুক্ত করেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ইসি সচিব।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতি নিয়ে সম্পৃক্ত মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং অধিদপ্তর ও কর্তৃপক্ষের মহাপরিচালক, চেয়ারম্যানদের নিয়ে মতবিনিময় সভা করে ইসি।
এনসিপির চাপে শাপলা কলি প্রতীক তালিকায় যুক্ত করা হলো কি না এমন প্রশ্নে ইসি সচিব বলেন, কমিশন মনে করেছে তাই যুক্ত করেছে।
সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।