ঢাকাThursday , 30 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সচিবালয়ে থাকবে ৩ স্তরের নিরাপত্তা, আন্তঃমন্ত্রণালয় সভা রোববার

Link Copied!

বাংলাদেশ সচিবালয়ে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করতে যাচ্ছে সরকার। এজন্য আগামী রোববার (২ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হবে। একই সঙ্গে এ সভায় সচিবালয়ে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। অন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিতব্য এ সভায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি ছাড়াও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নিরাপত্তা), ইডেন ভবন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (সিভিল), নির্বাহী প্রকৌশলী গণপূর্ত ই/এম বিভাগ-৪ উপস্থিত থাকবেন।