ঢাকাThursday , 30 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহজালালে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ শিগগির: বশিরউদ্দীন

Link Copied!

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের তদন্ত কার্যক্রম চলমান। তদন্ত কার্যক্রম শেষে শিগগির সরকার রিপোর্ট প্রকাশ করবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ষষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তুরস্ক থেকে আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল তদন্ত কাজে সহযোগিতা করার জন্য এসেছিলেন। আজই তারা দেশে ফিরে গেলেন। আগামী দু-তিন দিনের মধ্য তাদের প্রতিবেদন পাওয়ার আশা করছি।
তিনি বলেন, তাদের (তার্কিশ বিশেষজ্ঞ দল) প্রতিবেদন মূল নয়, আমাদেরটাই মূল প্রতিবেদন হবে। শিগগির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
অন্য এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, বিকল্প উপায়ে এখন আমদানি পণ্য খালাস চলছে। দ্রুতই স্বাভাবিক হবে কার্যক্রম।