ঢাকাTuesday , 28 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণপূর্ত অধিদপ্তরের নতুন প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী

Link Copied!

গণপূর্ত অধিদপ্তরের নতুন প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) নিয়োগ পেয়েছেন অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) মো. খালেকুজ্জামান চৌধুরী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) এই নিয়োগ দিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে, প্রধান প্রকৌশলীর (চলতি দায়িত্ব) দায়িত্ব চালিয়ে আসা মোহাম্মদ শামীম আখতারকে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রিজার্ভ) হিসেবে বদলি করা হয়েছে।
এ দুজন কর্মকর্তাই বুধবারের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় তারা বুধবার বিকেলে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।