ঢাকাSaturday , 25 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি রশিদ, মহাসচিব টমাস

Link Copied!

বাংলাদেশ দলিল লেখক সমিতির ২৪ সদস্যের নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আলহাজ্ব এম এ রশিদকে সভাপতি এবং কে এস হোসেন টমাসকে মহাসচিব করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে সমিতির বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে আলহাজ্ব রফিকুল ইসলাম সরকার ও আলহাজ্ব নুরুল হক মিয়া সিনিয়র ভাইস চেয়ারম্যান, আলহাজ্ব এম এ তাহের, মুস্তাফিজুর রহমান মল্লিক ও শরিফুজ্জামান সজলকে ভাইস চেয়ারম্যান, এস এম আয়নাল হক, মো. ফিরোজ আলম ও আমিনুল ইসলাম আখন্দকে সিনিয়র যুগ্ম মহাসচিব, মো. রুহুল আমিন খান, মোহাম্মদ আরজু আখন্দ ও মো. সিদ্দিকুর রহমান লিটুকে যুগ্ম মহাসচিব করা হয়।
এ সময় সরকারের কাছে বেশ কিছু দাবি জানায় দলিল লেখক সমিতি। এই দাবি আদায়ে আন্দোলনে যাওয়ার ঘোষণাও দেয় সমিতির নবগঠিত কমিটি। এর মধ্যে রয়েছে-
১. দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না।
২. সাবেক আইনমন্ত্রীর প্রতিশ্রুত দলিল প্রতি সম্মানী ভাতা ন্যূনতম ৪ হাজার টাকা বাস্তবায়ন করতে হবে।
৩. লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেউ দলিল লিখতে বা মুসাবিদা করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।
৪. থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে।
৫. যেহেতু পক্ষগুলোর সরবরাহ করা কাগজ-পত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখকদের পেশাগত কারণে দলিল লেখা/মুসাবিদাকারক হিসাবে দলিল লেখকদের আনামী করা যাবে না।
৬. দলিল লেখক সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ব্যতীত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স দেওয়া যাবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।
৭. দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।