ঢাকাSaturday , 25 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বায়ুদূষণের শীর্ষে লাহোরের পরে দিল্লি, ঢাকা পঞ্চম

Link Copied!

বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। তৃতীয় অবস্থানে ভারতের আরেক শহর কলকাতা, চতুর্থ চীনের বেইজিং এবং পঞ্চম অবস্থানে ঢাকা।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮টা ৪৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক বলে বিবেচিত হয়।
পাকিস্তানের লাহোরের দূষণ স্কোর ৩৬০ অর্থাৎ সেখানকার বায়ু দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লির দূষণ স্কোর ২৪৭ অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর।
তৃতীয় অবস্থানের থাকা কলকাতার দূষণ স্কোর ১৮৯ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। চতুর্থ অবস্থানে থাকা বেইজিংয়ের দূষণ স্কোর ১৭৮ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর।
পঞ্চম অবস্থানে থাকা ঢাকার দূষণ স্কোর ১৬৯ অর্থাৎ এখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।