রাজধানী ঢাকায় গুলশানস্থ গুলশান ক্লাবের লাক্ষা হলে (২৫ অক্টোবর) শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির আয়োজনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিস্টের চক্রান্ত রুখে দেওয়ার ক্ষেত্রে মালিকদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির বিপ্লবী মহাসচিব খন্দকার রফিকুল হোসেন কাজল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রেজাউর রহমান তপন। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সোহরাব হোসেন, রাসেল চৌধুরী, রফিকুল ইসলাম অপু, ও আরও অনেকে। আলোচনা সভায় দেশের বিভিন্ন অঞ্চলের মালিকবৃন্দ বক্তব্য রাখেন। এপ পরিচালনা করেন শিবলী সাদিক চৌধুরী। সভায় বক্তারা আগামী নির্বাচনে সরকারকে সার্বিক সহায়তা ও পরিবহন খাতের চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।

