ঢাকাThursday , 23 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংসদ নির্বাচনে একক প্রার্থীর আসনে থাকছে ‘না’ ভোট দেওয়ার ব্যবস্থা

Link Copied!

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে একক প্রার্থী থাকলে সেখানকার ভোটারদের না ভোট দেওয়ার সুযোগ থাকছে।
ভোটাররা ওই একক প্রার্থীকে পছন্দ না করলে না ভোট দিয়ে অনাস্থা জানাতে পারবেন। আগের সরকারের আমলের নির্বাচনের মতো কেউ যেন একক প্রার্থী হিসেবে বিজয়ী হতে না পারেন সেজন্য গণপ্রতিনিধিত্ব আদেশ-২০২৫-এ এমন বিধান রাখা হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
উপদেষ্টা বলেন, রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ-২০২৫ আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সে আইনে না ভোটের বিধান রাখা হয়েছে।