ঢাকাWednesday , 22 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৮ হাজার টাকার শাড়ি নিয়ে ১ লাখ টাকা ক্ষতিপূরণ, বিপদে তানজিন তিশা

বিনোদন ডেস্ক
October 22, 2025 5:43 pm
Link Copied!

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আবারও আলোচনায়। তবে এবার অভিনয় নয়, আইনি নোটিশ ঘিরে আলোচনায় রয়েছেন এই তারকা। তার বিরুদ্ধে অভিযোগ, একটি প্রমোশনাল ফটোশুটের প্রতিশ্রুতি ভঙ্গ করে এক নারী উদ্যোক্তাকে আর্থিক ক্ষতির মুখে ফেলেছেন তিনি।
বুধবার (২২ অক্টোবর) অভিনেত্রীর ঠিকানায় এই আইনি নোটিশ পাঠান ঝিলিক নামের এক উদ্যোক্তা। অভিযোগে বলা হয়, তিশা তার অনলাইন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকার একটি শাড়ি বেছে নেন। সেটি তিনি কিনবেন না, বরং পেজ প্রমোশনের বিনিময়ে ব্যবহার করবেন বলে প্রতিশ্রুতি দেন।
নোটিশে বলা হয়েছে, শাড়িটি তিশার বাসায় পৌঁছে দেওয়ার পর তিনি একাধিকবার প্রমোশনের আশ্বাস দিলেও ১০ মাসেও তা করেননি। বরং গত ছয় মাস ধরে কোনো যোগাযোগও রাখেননি। উদ্যোক্তার দাবি, ‘বিশ্বাস ভঙ্গ করে তিশা প্রতারণা করেছেন।’
আরও বড় বিতর্ক শুরু হয় যখন এই বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তিশা নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক!’
এই মন্তব্যে উদ্যোক্তা আরও ক্ষুব্ধ হন। তার আইনজীবীর মাধ্যমে পাঠানো নোটিশে বলা হয়েছে, ‘তানজিন তিশা একজন পরিচিত অভিনেত্রী হওয়া সত্ত্বেও শাড়ি গ্রহণের পর প্রমোশন না করে যোগাযোগ বন্ধ রাখা প্রতারণার শামিল।’
উদ্যোক্তার দাবি, তিশাকে ৭ দিনের মধ্যে ২৮,৮০০ টাকার শাড়ির মূল্য ও ১ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং প্রকাশ্যে মাফ চাইতে হবে। তা না হলে তার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী মামলা করা হবে।
এদিকে, তানজিন তিশার পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে নাট্য অঙ্গনে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।