ঢাকাWednesday , 22 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আড়াই ঘণ্টা পর সড়ক ছাড়লেন শিক্ষকরা, যান চলাচল স্বাভাবিক

Link Copied!

জাতীয়করণের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নসহ মোট ৫ দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা আড়াই ঘণ্টা পর সড়ক ছেড়েছেন। এরপর পল্টন থেকে প্রেস ক্লাবগামী যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বুধবার (২২ অক্টোবর) দুপুর বিকেল ৩টার পর প্রেস ক্লাবের সামনের সড়ক থেকে অবরোধ তুলে নেন শিক্ষকরা। এসময় আগামীকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেওয়ার সময় শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা। সংগঠনের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান অভিযোগ করে বলেন, শিক্ষা উপদেষ্টা তাদের প্রতিনিধিদলের সঙ্গে ‘অপমানজনক আচরণ’ করেন।
তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম অন্তত সৌজন্যমূলক আচরণ পাবো। কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা না করে অসম্মানজনক আচরণ করেছেন, যা গোটা শিক্ষক সমাজের প্রতি অবমাননা।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন তিনি। একই সঙ্গে তিনি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া শিক্ষকরা শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রার চেষ্টা করেন। তবে পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে তাদের পদযাত্রা আটকে দেয়। এর কিছু দূরে শিক্ষা ভবন মোড় থেকে সচিবালয়গামী পথেও পুলিশ ব্যারিকেড দেয়।
পরে পুলিশের সহযোগিতায় ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করে। প্রতিনিধিদলে সংগঠনের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান ও সদস্য সচিব মাওলানা মো. আল-আমিনসহ দেশের বিভিন্ন জেলার শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
শিক্ষকদের ৫ দফা দাবিগুলো হলো
১. অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা চলতি বছরের ২৮ জানুয়ারি সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন করতে হবে।
২. শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রেরিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে ১০৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে যাচাই-বাছাই করা ফাইলসমূহ দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে।
৩. স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থাকরণ করতে হবে।
৪. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে।
৫. প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে।