যশোরের কেশবপুরে প্রান্তিক পর্যায়ের ২১০০ কৃষকের মাঝে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে কৃষকদের মাঝে ওই কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াছির আরাফাত, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিরন্ময় সরকার প্রমূখ। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২১০০ কৃষকের মাঝে বিনামূল্যে এক কেজি করে সরিষার বীজ, ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে। কৃষকেরা এ বছর আগাম সরিষার বীজ ও রাসায়নিক সার পেয়ে খুশি প্রকাশ করেছেন।

