ঢাকাMonday , 23 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রেনেড তৈরির সরঞ্জামসহ জেএমবি নেতা আটক

Link Copied!

gmbচট্টগ্রাম প্রতিনিধি: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) চট্টগ্রাম অঞ্চলের প্রধান সমন্বয়ক এরশাদ হোসেন প্রকাশ মামুনকে (২০) আটক করেছে পুলিশ। এসময় বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর আকবর শাহ থানার বাগানবাড়ী এলাকা থেকে  তাকে আটক করা হয়। তার বাড়ি দিনাজপুর জেলায়।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল  বলেন, ‘সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগানবাড়ী এলাকার একটি মেসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরশাদ স্বীকার করেছে যে, সে জেএমবির চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক।’
তিনি বলেন, ‘এরশাদের কাছ থেকে জেল বোমা জাতীয় বিস্ফোরক, গ্রেনেড তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে।’