নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে।
খবর পেয়ে কাঞ্চন ও ডেমরা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সোমবার বেলা পৌনে ১২টায় রবপায় অবস্থিত অন্তিম নিট এন্ড ডাইং কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক মমতাজ উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।

