রংপুর প্রতিনিধি: সন্ত্রাস, নাশকতা ও সরকারি কাজে বাধাসহ বিভিন্ন মামলায় রংপুরে বিএনপি-জামায়াতের ১১ জন কর্মীসহ ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত রজলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রংপুর জেলা পুলিশ কন্ট্রোলরুম সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপির ৬ কর্মী এবং জামায়াত-শিবিরের ৫জন কর্মী রয়েছে। এরমধ্যে রংপুর কোতোয়ালি ও পীরগঞ্জ থানায় বিএনপির তিনজন করে কর্মী আছে।
এ ছাড়া মিঠাপুকুর জামায়াতের দুই, পীরগাছায় দুই এবং পীরগঞ্জে এক কর্মী রয়েছে।
এ ছাড়াও বাকি ৪৯ জনকে বিভিন্ন সময়ের ওয়ারেন্টে ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা, সরকারি কাজে বাধাসহ একাধিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
রংপুর সহকারী সিনিয়র পুলিশ সুপার হুমায়ুন কবীর গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হবে বলে নিশ্চিত করেন।

