ঢাকাMonday , 20 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে বেসরকারি শিক্ষকদের ভুখা মিছিল

Link Copied!

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ৫ ভাগ বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে প্রত্যাশিত দাবি আদায়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে ভুখা মিছিল করেছেন বেসরকারি এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীরা। রোববার উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারীদের প্রত্যাশিত দাবি আদায় বাস্তবায়ন কমিটির আয়োজনে ভুখা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে পুরাতন উপজেলা পরিষদ দিয়ে নতুন উপজেলা পরিষদে এসে শেষ করেন। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা মোঃ বজলুর রহমান, মোঃ আব্দুল মান্নান আকন্দ, এম মাহফুজার রহমান লেলিন, মোঃ ইয়াকুব আলী, মিজানুর রহমান মোঃ ইদ্রিস আলী, মোঃ নজমুল হুদা, মোঃ আবু তাহের আলম প্রমূখ।