ঢাকাMonday , 20 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Link Copied!

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের গ্র্যাচুইটিসহ অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে ঠাকুরগাঁও সুগার মিল এলাকায় “অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতি, ঠাকুরগাঁও চিনিকল লি: ” এর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বকেয়া পাওনা পরিশোধসহ তিন দফা দাবিতে সমাবেশে অংশ নেন শতাধিক অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মকর্তা। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. ওবাইদুর রহমান, প্রাক্তন সিআইসি চৌধুরী নাসিমুর রহমান, মো. আব্দুর রহমান, শ্রমিক কর্মচারী ইউনিয়নের যুগ্ম সম্পাদক মো. রুহুল আমিন, অবসর কল্যাণ সমিতির সম্পাদক মো. মকবুল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল আল মাহামুদ প্রমূখ। বক্তারা বলেন, ২০১৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ২৯১ জন অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীর প্রায় ২৩ কোটি টাকার পাওনা বকেয়া রয়েছে। এ অবস্থায় তারা আর্থিক সংকটে দিনযাপন করছেন। তারা ৩ টি দাবি তুলে ধরেন,
. অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটির বকেয়া পাওনা ক্ষতিপূরণসহ সম্পূর্ণ অর্থ পরিশোধ,
. সরকারি নির্দেশ অনুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও চিকিৎসা ভাতা প্রদান,
. গ্র্যাচুইটির ২০ শতাংশ অর্থ প্রদানের সিদ্ধান্ত বাতিল করা।
বক্তারা আরও জানান, দীর্ঘদিন ধরে দাবি জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় তারা বাধ্য হয়ে মাঠে নেমেছেন। পরে তারা শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।