ঢাকাMonday , 20 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবসে র‍্যালী অনুষ্ঠিত

Link Copied!

রাঙামাটিতে বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সবার জন্য মানসম্মত পরিসংখ্যান” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে দিবসটি পালিত হয়। সোমবার (২০ অক্টোবর) সকালে জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে এবং উপজেলা পরিসংখ্যান বিভাগের কর্মকর্তা মো: ইমদাদ রনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, গাইনি বিশেষজ্ঞ ডা: বেবী ত্রিপুরা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, রাঙামাটি চেম্বার্স অব কমার্সের পরিচালক মো: মনছুর আলী, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো: নুর উজ জমান ও রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের সাধারন সম্পাদক নুরুল আবছার প্রমুখ। সভায় বাংলাদেশ পরিসংখ্যান বিষয়সহ রাঙ্গামাটি জেলার বিভিন্ন বিষয় নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসক প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।