ঢাকাSunday , 19 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় নদী থেকে পা বিচ্ছিন্ন অবস্থায় মৃত কুমির উদ্ধার

Link Copied!

বাগেরহাটের মোংলা শহরতলীর নারকেলতলা এলাকায় পশুর নদী থেকে গলায় ফাঁস দেওয়া এবং একটি পা বিচ্ছিন্ন অবস্থায় একটি মৃত কুমির উদ্ধার করা হয়েছে। রবিবার ১৯ (অক্টোবর) সকালে স্থানীয়রা কুমিরটি ভেসে থাকতে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। প্রায় ১০ হাত লম্বা কুমিরটির দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। গলা ফাঁস দেওয়া অবস্থায় এবং একটি পা বিচ্ছিন্ন থাকায় ধারণা করা হচ্ছে এটি নির্মমভাবে হত্যা করা হয়েছে। এছাড়া মৃত দেহটি থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসীর মধ্যে অস্বস্তি ছড়িয়ে পড়ে। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, “মৃত কুমিরটি উদ্ধার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। কুমিরটির মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।