ঢাকাSunday , 19 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক নড়াইল-১ আসনের সংসদ সদস্যকে জেলহাজতে প্রেরণ

Link Copied!

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বি.এম. কবিরুল হক (মুক্তি)কে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন কালিয়া আমলী আদালতে বিচারক রত্না সাহা। রোববার (১৯ অক্টোবর) সকালে একটি নিয়মিত মামলায় তাকে আদালতে হাজির করা হলে আদালত এ আদেশ প্রদান করেন। রোববার সকাল ৯টার পর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে সাবেক সাংসদ মুক্তিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, কালিয়া থানায় শেখ মনিরুজ্জামান মনা বাদী হয়ে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন।মামলা নম্বর ৬। সেই মামলায় নিয়মিত হাজিরার অংশ হিসেবে রবিবার তিনি আদালতে হাজির করা হয়। এর আগে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে প্রিজন ভ্যানে করে বিশেষ নিরাপত্তায় তাকে নড়াইল জেলা কারাগারে আনা হয়। আদালত প্রাঙ্গণে এ সময় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।