জামালপুরের সরিষাবাড়ীতে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছে বিএনপি। শনিবার দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা বাজার, পিংনা মোড় ও নদীর ঘাটে এ লিফলেট বিতরন করা হয়। লিফলেট বিতরন করেন জেলা বিএনপির সভাপতি ও জামালপুর ৪ সরিষাবাড়ী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফরিদুল কবির তালুকদার শামীম। জানা যায়, বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামীর উন্নত, সমৃদ্ধশালী ও দূর্ণীতি মুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ও ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম নাজু, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুম মিয়া, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানা, পিংনা ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

