ঢাকাSunday , 19 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে মাদ্রাসার অভিভাবক সমাবেশ

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে হেফজ সমাপনী ও সবক গ্রহণ ও সকল বিভাগের শিক্ষার্থীদের প্রদর্শনী উপলক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা পোস্ট অফিস সংলগ্ন পিংনা নুরানী তালিমুল কোরআন মাদরাসা এতিমখানা হেফজ ও কিতাব শাখার আয়োজনে মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আলহাজ্ব আব্দুল মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। পিংনা নুরানী মাদরাসার মুহতামিম আলহাজ্ব শফিকুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম নাজু, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, যুবদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমূখ।