ঢাকাSaturday , 18 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেবিদ্বারে কারামুক্ত বিএনপি নেতাকে গণ-সংবর্ধনা

Link Copied!

সদ্য কারামুক্ত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের মনোনয়ন প্রত্যাশি এম এ আউয়াল খানকে গণ-সংবর্ধনা দিয়েছে দেবিদ্বার উপজেলা বিএনপি ও এর অঙ্গসগঠন। শনিবার বিকালে দেবিদ্বার পৌর মিলনায়তনে ওই গণ-সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া থেকে মটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে দেবিদ্বারে নিয়ে আসে।
বিএনপি নেতা মোঃ মজিবুর রহমান সিকদারের সঞ্চালনায় ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য কারামুক্ত বিএনপির নেতা ও কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের মনোনয়ন প্রত্যাশি এম এ আউয়াল খান। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মোঃ সাইফুল আলম, মোঃ জসিম উদ্দিন, সাইদুল হক সাইদ, পৌর বিএনপি নেতা কামাল হোসেন, যুবদল নেতা আরিফুল ইসলাম আরিফ, ইমতিয়াজ আহম্মেদ সাজু, সেচ্ছাসেবক দল নেতা আব্দুল মান্নান সরকার, সাইফুল ইসলাম মুছা, সালাউদ্দিন আহমেদ তাজ, মোঃ আবু হানিফ ও আলমঙ্গীর হোসেন প্রমূখ।
স্বৈরাচার হাসিনার সরকারের আমলে রাজধানীর গুলশান ও বনানী থানায় দায়ের করা তিনটি মামলায় গত ২১ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে আদালত এম এ আউয়াল খান সহ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ও বর্তমান ৮ নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। পরে ২৪ সেপ্টেম্বর ওই ৩ টি মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন শুনানি হলে আদালত তাদের জামিন মঞ্জুর করলে আইনি প্রক্রিয়া শেষে ২৫ সেপ্টেম্বর দুপুরে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ৪ দিন পর তারা কারামুক্ত হয়।