ঢাকাThursday , 16 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছেন কৃষিবিদ শামিম

Link Copied!

বাগেরহাটের মোংলায় শতাধিক গরিব মেধাবী শিক্ষার্থীকে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। এ সময় দুইশত অসহায় গরিব নারীদের মাঝে উপহার হিসেবে শাড়ি বিতরন করা হয়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে মোংলা উপজেলা অডিটোরিয়ামে রামপাল মোংলা কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব বৃত্তির অর্থ ও শাড়ি তুলেদেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম। খুলনা বিশ্ব বিদ্যালয়ে অধ্যাপক ও গবেষক সামিউল হকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর ও সাবেক পৌর বিএনপির যুগ্ম আহ্বায় এমরান হোসেন, নারী নেত্রী শামীমা আক্তার লাইজু, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মোংলা উপজেলা সভাপতি শাহ আলম শেখ, সাবেক কাউন্সিলর ইমাম হোসেন রিপনস, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাব্বির হোসেন, সদস্য সচিব মোঃ নূরউদ্দিন টুটুল, যুবদল নেতা মহসিন পাটোয়ারীসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা কর্মি এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা শামিমুর রহমান শামিম বলেন, দেশের গরিব মানুষদের ছেলে মেয়েদের শিক্ষিত করার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে শিক্ষা বৃত্তি প্রকল্প চালু করা হয়েছে। ওই প্রকল্পের আওতায় মোংলার শতাধিক গরিব মেধাবী শিক্ষার্থীকে সহায়তা করা হচ্ছে। একই সাথে যারা অসহায় নারী পুরুষ আছেন, তাদের শাড়ি লুঙ্গি উপহার দেওয়া হচ্ছে। এসময় তিনি আরো বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জন্য বার বার কারাবরণ করেছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজের জিবন উৎসর্গ করেছেন। বেগম খালেদা জিয়া এখন অসুস্থ দেশবাসির কাছে খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।