ঢাকাWednesday , 15 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রতন খানের নির্বাচনী প্রস্তুতি

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে নেমেছেন মোঃ রতন খান।
‘সন্ত্রাস-চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, আধুনিক, স্বনির্ভর ও অসাম্প্রদায়িক মানবিক মানিকগঞ্জ-২ গড়ে তোলা’ এই লক্ষ্যকে সামনে রেখে তিনি ধানের শীষ প্রতীকে দলের মনোনয়ন প্রত্যাশা করছেন। রতন খান মানিকগঞ্জ জেলার কৈতরা গ্রামের বাসিন্দা। পিতা মোঃ কাশেম খান ও মাতা রাহেলা বেগমের সন্তান তিনি। পেশায় ব্যবসায়ী এই রাজনীতিকের শিক্ষাজীবন শুরু হয় কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ে। পরবর্তীতে সরকারি দেবেন্দ্র কলেজ থেকে এইচ.এস.সি সম্পন্ন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। রাজনৈতিক জীবনের শুরু ছাত্রজীবনে উচ্চমাধ্যমিক পর্যায়ে অধ্যয়নকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সক্রিয়ভাবে ছাত্রদলের রাজনীতিতে অংশ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের বাংলা বিভাগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির আন্দোলন থেকে শুরু করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি ঘোষিত হরতাল-অবরোধসহ প্রতিটি গণআন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন এবং কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচিতে নিয়মিত অংশ নিচ্ছেন। দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবে মানিকগঞ্জ-২ আসনে দলের মনোনয়ন প্রত্যাশা করছেন মোঃ রতন খান। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে, মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে আমি কাজ করে যাচ্ছি। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। তিনি আসন্ন নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনের জনগণের কাছে দোয়া ও সমর্থন চেয়ে বলেন, ধানের শীষে ভোট দিন গড়ে তুলুন বৈষম্যহীন মানবিক মানিকগঞ্জ।