মোংলায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার ১৫ (অক্টোবর) বিকালে মোংলা শহর এবং মোংলা উপজেলা বিভিন্ন ইউনিয়নে এ লিফলেট বিতরণ করেন গবেষণা বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, কৃষিবিদ শামীমুর রহমান শামীম তিনি বলেন, পুনঃপ্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
আমি মোংলা শহর এবং মোংলা উপজেলা বিভিন্ন ইউনিয়নের গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। তাদের চোখে আমি পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখেছি। মানুষ এখন পরিবর্তন চায়। তারা একটি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত দৌলতপুর চায়। আমি মানুষের সেই দাবি বাস্তবায়নে নিজেকে বিলিয়ে দেব।’ তিনি আরও বলেন, তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা দাবি তুলে ধরেন। বর্তমানে যেসব সংস্কার চলছে, তাও তারেক রহমানের ৩১ দফার মধ্যে রয়েছে। এই ৩১ দফা বাস্তবায়নেই আমরা নেতা-কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করছি। এতে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিতে সঠিক দিকনির্দেশনা দেওয়া হয়েছে। লিফলেট বিতরনে আরো উপস্থিত ছিলেন মোংলা জাতীয়তাবাদী দল বিএনপি’ এবং দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

