ঢাকাWednesday , 15 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা ছাত্রদল সদস্য, বাংলাদেশ পুলিশ সংস্কার কমিটির সদস্য সচিব ও সিরাজগঞ্জ- ৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের বিএনপি দলীয় এমপি মনোনয়ন প্রার্থী খান সাঈদ হাসান জ্যোতি বুধবার দুপুরে তার নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক যুবদল নেতা মোঃ মিজানুর রহমান বাবু। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা মোঃ আতিকুর রহমান জাহাঙ্গীর, দৈনিক আমাদের সময় এর উপজেলা প্রতিনিধি, মোঃ আব্দুস সাত্তার, দৈনিক কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি মোঃ আতাউর রহমান রাজু, দৈনিক মানবজমিন প্রত্রিকার উপজেলা প্রতিনিধি রাজু আহমেদ সাহান, দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি মোঃ সাহারুল হক সাচ্ছু, এশিয়া টেলিভিশনের সাংবাদিক মোঃ আল আমিন হোসেন সহ সাংবাদিক জাকির হোসেন, মোঃ আমিনুল ইসলাম, মোঃ আল-মাহমুদ হোসেন, মোঃ সুজন আহমেদ সুজন সহ প্রায় ২৫-৩০ জন গণমাধ্যম কর্মী। এ সময় এমপি প্রার্থী খান সাঈদ হাসান জ্যোতি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমার জনসংযোগ, দলীয় কাজ ও প্রচার-প্রচারণা বিবেচনা করে ধানের শীর্ষ প্রতীকে দল মনোনয়ন দিলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে অবশ্যই ভোট যুদ্ধে বিজয় লাভ করবো। সেই সঙ্গে তারেক রহমানের হাত ধরে একটি আধুনিক ও নান্দনিক উল্লাপাড়া গড়ে তুলবো ইনশাআল্লাহ।