মূল্য তালিকা প্রদর্শন না করা ও সার যথাযথ ভাবে বিক্রি না করা এবং ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। (১৫ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয় সদর উপজেলায় আশরাফপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন। মূল্য তালিকা প্রদর্শন না করা ও সার যথাযথ ভাবে বিক্রি না করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৮ ও ৪৫ ধারায় আশরাফপুর বাজারের মেসার্স আনোয়ার ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে রিপন ফার্মেসীকে ১০ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতি. দা.) মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: তারিকুল ইসলাম ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম। এ সময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রির ভাউচার প্রদান-সংরক্ষণ এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বীজ/পণ্য কেনা-বেচা করা হতে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।

