জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নেতৃত্বে ক্ষেতলালে এক বর্ণাঢ্য গণমিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেল পাঁচটায় ইটাখলা বাজার থেকে শুরু হওয়া মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। গণমিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, “আমি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েট থেকে পড়াশোনা করেছি। চাইলে দুই-তিন লাখ টাকা বেতনের চাকরি করতে পারতাম। কিন্তু আমি এ এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। এমপি নির্বাচিত হলে ক্ষেতলালে একটি অর্থনৈতিক অঞ্চল (ইকোনোমিক জোন) ঘোষণা করা হবে। তিনি আরও বলেন এই এলাকায় আর কোনো দলীয় মামলা-হামলা বা হয়রানি থাকবে না। মানুষ আজ প্রমাণ করেছে, পরিবর্তনের ডাক এসেছে তৃণমূল থেকেই। এই জনতার ঢলই প্রমাণ করে, জনগণ আর অবিচার ও অব্যবস্থাপনার বিরুদ্ধে নীরব থাকতে চায় না।

