সিলেট অঞ্চলের প্রতি দীর্ঘদিনের অবহেলা ও বিমাতাসুলভ আচরণ এখন মারাত্মক আকার ধারণ করেছে। এক সময়ের প্রাণবন্ত এই অঞ্চল আজ অবকাঠামোগত দুরবস্থা, প্রশাসনিক জটিলতা ও উন্নয়ন স্থবিরতার কারণে ভয়াবহ ভোগান্তিতে নিমজ্জিত। বিশেষ করে সিলেট-৩ আসনের জনগণ আজ নাগরিক সুবিধা, যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা সব ক্ষেত্রেই মারাত্মক সংকটে
* সিলেটের প্রতি বিমাতাসুলভ আচরণ
সিলেটবাসীর অভিযোগ, গত সরকারের সময় থেকে শুরু হওয়া অবহেলা এখন তীব্র আকার ধারণ করেছে। সরকারের অদক্ষতা ও উদাসীনতায় জনরোষ দিন দিন বাড়ছে।
* বিদ্যুৎ বিভ্রাট ও রাস্তা-ঘাটের অবনতি
ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, রাস্তা-ঘাটের ভয়াবহ অবস্থা এবং নগরীর ভেতরে জলাবদ্ধতা এখন সাধারণ মানুষের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে।
* সিলেট-ঢাকা মহাসড়কে স্থবিরতাঃসিলেট থেকে ঢাকাগামী ৬ লেন মহাসড়কের কাজের ধীরগতি সিলেটবাসীর সবচেয়ে বড় দুর্ভোগ। বর্তমানে সড়কটি এতটাই নাজুক অবস্থায় যে ১৫–১৬ ঘণ্টায়ও ঢাকায় পৌঁছানো যায় না। ফলে রাজধানীর সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
* প্রবাসী অধ্যুষিত অঞ্চলে অবহেলা
সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও সরকারি মনোযোগের অভাবে মানুষ নানা সমস্যা ও বঞ্চনায় দিন কাটাচ্ছে। প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা জাতীয় অর্থনীতিতে বিশাল অবদান রাখলেও, সিলেটবাসী তার সুফল থেকে বঞ্চিত।
* সিলেট বিমানবন্দরে প্রশাসনিক জটিলতা
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারের আমলাতান্ত্রিক জটিলতার কারণে নতুন কোনো এয়ারলাইনসকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হচ্ছে না। এতে প্রবাসী ও সাধারণ যাত্রীদের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।
* সিটি করপোরেশনের ভেতরেও সেবা বঞ্চনা
সিলেট-৩ আসনের একটি অংশ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলেও স্থানীয় জনগণ মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। জন্মনিবন্ধন, সুষ্ঠু পানি নিষ্কাশন, রাস্তা মেরামত ও ড্রেনেজ ব্যবস্থার অবস্থা অত্যন্ত নাজুক।
* স্বাস্থ্য খাতে ভয়াবহ সংকট
চিকিৎসক সংকট, ঔষধের অভাব, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অবহেলার কারণে সরকারি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোতে সঠিক চিকিৎসা পাওয়া যাচ্ছে না। ফলে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে।
* তরুণ সমাজের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি
চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ নানা অপরাধে তরুণ সমাজ জড়িয়ে পড়ছে। এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করে বলছেন প্রশাসনের কার্যকর পদক্ষেপ ছাড়া এই ধারা রোধ করা সম্ভব নয়।
* শিক্ষা খাতে স্থবিরতা
নির্বাচনী এলাকার দুটি কলেজের ভবন নির্মাণ সম্পন্ন হলেও এখনো ক্লাস চালু হয়নি। এতে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং অভিভাবকদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
* রাজনৈতিক সহিংসতা ও ভয়ভীতিঃ গত ১৬বছর ধরে রাজনৈতিক দূর্বৃত্তায়নের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেছেন ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন MBE। তিনি জানান, তাঁর নির্বাচনী এলাকায় ব্যানার, পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে, এবং তাঁর সমর্থকরা প্রচারণায় অংশ নিতে ভয় পাচ্ছেন।
* প্রশাসনের প্রতি আহ্বান
ড. ফয়েজ উদ্দিন বিশ্বাস করেন প্রশাসন এসব অপরাধ দমন ও রাজনৈতিক সহিংসতা রোধে দ্রুত পদক্ষেপ নেবে। তিনি বলেন, “সিলেটের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হলে উন্নয়ন কার্যক্রমে সমতা আনতে হবে এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।”
জনগণের প্রত্যাশা:
সচেতন মহলের মতে, সিলেটের প্রতি অবহেলার চক্র ভেঙে ন্যায়সংগত উন্নয়ন নিশ্চিত করতে কেন্দ্রীয়ভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। প্রবাসী আয়, পর্যটন সম্ভাবনা ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ সিলেটকে এখন প্রয়োজন সত্যিকারের সরকারী অগ্রাধিকার।
ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন, এমবিই
চেয়ারম্যান, নিউ হোপ গ্লোবাল
লেখক, রাজনৈতিক বিশ্লেষক, আন্তর্জাতিক গবেষক ও মানবাধিকার বিশেষজ্ঞ

