ঢাকাTuesday , 14 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্রের পথে অগ্রসর হওয়ার বার্তা দিলেন মির্জা ফখরুল

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭০ অনুচ্ছেদকে “কালো আইন” আখ্যা দিয়ে তা বাতিলের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “দলের ৩১ দফায় এই অনুচ্ছেদ বাতিলের কথা বলা হয়েছে, তবে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সংক্রান্ত কয়েকটি ব্যতিক্রম বাদ দিয়ে অন্যান্য ক্ষেত্রে সংসদ সদস্যদের পূর্ণ স্বাধীনতা থাকবে।” গত১৪ অক্টোবর (মঙ্গলবার) ঠাকুরগাঁও শিল্পকলা মিলনায়তনে সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সাল আমীন এবং উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “৭০ অনুচ্ছেদের কারণে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই একটি গণতান্ত্রিক সংসদ, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে।” তিনি আরও বলেন, “সংসদের বাইরে নয়, সংসদের ভেতরেই মতভেদ হোক—এটাই গণতন্ত্র।” একই সময় গণভোট প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সংস্কার কমিশনের মাধ্যমে একই দিনে নির্বাচন এবং গণভোট আয়োজনের বিষয়ে আমরা সম্মত হয়েছি। এ বিষয়ে জনগণের সঙ্গে আমরা সরাসরি মতবিনিময় করব।” তিনি আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি কাজ করছে। আগামী ১৭ অক্টোবর শুক্রবার সরকার ঘোষিত সংস্কার কমিশন একটি সনদ প্রকাশ করবে, যেখানে সাংবিধানিক ও অন্যান্য রাজনৈতিক সংস্কারের বিষয়ে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, তা প্রকাশ পাবে। মির্জা ফখরুল বলেন, “সেই সনদে সব রাজনৈতিক দল স্বাক্ষর করবে। আর যেসব বিষয়ে একমত হওয়া সম্ভব হয়নি, সেগুলো নির্বাচনের পর সংসদে আলোচনা ও জনমত যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত করা হবে।” তিনি জোর দিয়ে বলেন, “গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গঠনতন্ত্রের বিকল্প গণতন্ত্র এটাই আমাদের বিশ্বাস।” এ বক্তব্য গুলোর মধ্য দিয়ে বিএনপি গণতন্ত্র ও সাংবিধানিক সংস্কারের লক্ষ্যে তাদের অবস্থান আরও সুদৃঢ় করলো।