ঢাকাTuesday , 14 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় এক যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

Link Copied!

মোংলায় পূর্ব শক্রতার জেরে এক যুবককে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে মহিদুল শেখ নামের এক যুবককে পৌর শহরের কবরস্থান রোড এলাকায় এনে বেধড়ক মারপিট করে মাহমুদ ও বনি শেখ নামের অপর দুই যুবক। এতে মহিদুলের মাথায় মারাত্মক জখম হয়। হামলাকারীরা কাঠের বাটাম দিয়ে মহিদুলের মাথায় আঘাত করে। এ আঘাতে মহিদুল ঘটনাস্থলে অচেতন হয়ে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহতাবস্থায় মহিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মৃত্যু হয় তার। এদিকে সোমবার মহিদুলের উপর হামলার ঘটনায় স্থানীয় লোকজন হামলাকারী মাহমুদ ও বনিকে ধরে পুলিশে দেয়। ওইদিন মারামারি ঘটনার মামলায় তাদেরকে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়।
নিহত মহিদুল মিঠাখালী ইউনিয়নের সোনাখালী গ্রামের হান্নান শেখের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত সপ্তাহে পৌর শহরের মাদ্রাসা রোডে গাড়ী (মোটরসাইকেল ও অটোভ্যান) ওভারটেক করা নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে মহিদুল ও মাহমুদ-বনি। সেই বিরোধের জের ধরেই সোমবার মাহমুদ-বনি হামলায় চালায় মহিদুলের উপর। আর এতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মৃত্যু হয় তার। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, মহিদুল শেখের মৃত্যুর ঘটনায় দুইজনকে আটক করা হয়। তাদেরকে প্রাথমিকভাবে মারামারি মামলায় বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আর এখন নতুন করে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।