ঢাকাTuesday , 14 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষকদের আন্দোলনে গতি, সচিবালয় অভিমুখে লং মার্চের প্রস্তুতি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা—এই তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। অবস্থান কর্মসূচি থেকে সচিবালয় অভিমুখে লং মার্চের প্রস্তুতি চলছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকরা জানিয়েছেন, বিভিন্ন জেলা থেকে আরও শিক্ষক ঢাকায় পৌঁছাচ্ছেন। আন্দোলনে অংশগ্রহণকারীর সংখ্যা ক্রমেই বাড়ছে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে বৈঠক চলছে বলে জানতে পেরেছি। আমাদের আন্দোলন এখন বিজয়ের দ্বারপ্রান্তে।”

সকাল ১২টায় লং মার্চ শুরুর কথা থাকলেও সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় তা কিছুটা বিলম্বিত হচ্ছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জোট।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।